সাধারণ শর্তাবলি

‘ফেরিওয়ালা’ ওয়েবসাইটটি ব্যবহার করে বা কোনো পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলিতে সম্মতি জ্ঞাপন করছেন। এই শর্তাবলি যেকোনো সময় পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অর্ডার এবং মূল্য

  • ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি পণ্যের মূল্য চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তবে টেকনিক্যাল ভুলের কারণে মূল্যে কোনো অসঙ্গতি দেখা দিলে অর্ডারটি সংশোধন বা বাতিল করার অধিকার আমাদের রয়েছে।
  • স্টকের সীমাবদ্ধতার কারণে কোনো অর্ডার ডেলিভারি করা সম্ভব না হলে গ্রাহককে দ্রুত জানানো হবে এবং অগ্রিম পেমেন্ট করা থাকলে তা ফেরত দেওয়া হবে।

ডেলিভারি নিয়মাবলী

  • বরিশাল সিটি কর্পোরেশন এলাকা এবং এর বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়।
  • প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সার্ভিসের অভ্যন্তরীণ সমস্যার কারণে ডেলিভারি সময় কিছুটা কম-বেশি হতে পারে।

অ্যাকাউন্ট ও নিরাপত্তা আমাদের ওয়েবসাইটে তৈরি করা গ্রাহক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও নিরাপত্তার দায়ভার সম্পূর্ণ গ্রাহকের নিজের। কোনো রকম সন্দেহজনক কার্যক্রমের কারণে কর্তৃপক্ষ যেকোনো অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করতে পারে।